চায়ের কাপ
February 27, 2022
পলাশ দাস
January 30, 2022
পলাশ দাস
যেখানেই যাই
যেখানেই যাই
দুদণ্ড দাঁড়াই
গল্প ভাসিয়ে দেন মূর্ত মানুষ
সভাঘর গমগমে
জামা পরা শব্দ
জামা না পরা শব্দ
হেলে বসে থাকা শব্দ
সোজা হয়ে দাঁড়িয়ে বসে থাকা শব্দ
কোনো কোনো শব্দ বলে ওঠে,মশাই,
একটু এদিকে, না না এদিকে
আরেকটি শব্দ বলে ওঠে একটু ওদিকে,ওদিকে
বোঝেন না সোজা ভাষা
সব হেলদোল থেমে গেলে ঘরময়
কেনা ধোঁয়ার গন্ধ ভেসে উঠলে
সেইসব মূর্ত মানুষেরা বলে ওঠে
জানেন এরা সোজা উঠেছে
অনেক মাজাঘষার পর
শুনতে শুনতে শূন্যে ভেসে ওঠে খাল
কোনো এক বর্ষার জল সেই ফাঁক গলে
ভেসে যায় সাজানো বনানী অঞ্চল
July 31, 2021
পলাশ দাস
নদী
জনান্তিকে মিশে থাকা কয়েকটা নাম আমার বন্ধু
যারা জল ঠেলে পায়ে হেঁটে পার হয় নদী পথ
পিঠে ব্যাগ মাথায় রোদ
ছাতার কালো পিঠে অসংখ্য ছিদ্র
কলকব্জা আর সিক বেরিয়ে আছে
উন্মুক্ত আকাশের নিচে
গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
-
ভাষা কী ছিল ও-দুটি চোখে বুঝিনি তো সহসা চোখ রেখেছিলে চোখে সে কি কেবলই কৌতূহলে , আর কিছু নয় বুঝিনি তা আজও , ভেবে ভেবে ব্যাকুল হয়েছি র...
-
তিনটি কবিতা ১৪২৮ আমার অক্ষরগুলি থেকে, নিঃস্তব্ধতা চুঁইয়ে পড়ছে, টুপটাপ শব্দের মতোই, ঝরে পড়ছে মাটির উপরে, একলা হয়ে ঝরতে থাকা, বৃষ্টিফোঁটা...
-
স্মৃতির সাঁতার কত দূরের স্মৃতি তুমি আজ মনের দোরে দিয়েছি খিল এঁটে, তবু কেন তোমার অলীক সাজ আমার বুকে রয়েছে যে সেঁটে। পিছন ফিরে তাকাতে ভয় ...
-
এক পৃথিবী দেখতে চেয়ে... সদ্য শীত এসেছে। হিম নামছে সকাল সন্ধে। সকালের আলো ফুটলে আলোর খোঁজে পথে হাঁটে পথভ্রষ্ট পথিক। এক পৃথিবী দেখবে বলে। হা...
-
মমির তর্জনী মমির তর্জনী জেগে আছে আশ্চর্য ঘুমের মধ্যে সবকটি জনপ...
-
যা ও য়া ছেড়ে যাওয়ায় দ্বিপাক্ষিক ক্লান্ত শুন্য অধিক টান এপার ও ওপার স্নেহের মিছিল ভেঙে,কপালে সুখ দিলো খিল। ওই শেষ ট্রেনে প্রিয়র ফিরে যাও...
-
স্নেহস্পর্শ বেশ খানিকটা বাগান পেরিয়ে এসেছি। বলতে গেলে সে এক অন্ধকারাচ্ছন্ন পথ খুঁজতে খুঁজতে বাগানের পর বাগান ছাড়িয়ে অবরোহে পৃথিবীর আ...
-
উদাসীনতার বিচিত্র ঈশ্বর ১ এক একটা হৃৎপিণ্ড উল্টে মজা দেখবার নামই হয়ত গনতন্ত্র, অথচ ...
-
চলো ফিরে যাই রাস্তার বাম দিকে দু নম্বর বাড়িটির নাম দিয়েছি আদরবাসা। দক্ষিণের বারান্দায় রোদ এসে গল্প করে, শান্ত হয়ে বসে থাকে ভিজে সকাল। ...
-
আমি ও আমরা গন্তব্য এখন বহুদূর ক্রমশ ছিটকে পড়ছি মানবিক পথ থেকে উলঙ্গ অধিকার ছিনিয়ে নিচ্ছে বিশ্বাস আকন্ঠ পিপাসা নিয়ে অতৃপ্ত ভিক্ষুক ভড়ং সম...